মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টায় জমিয়ত নেতা গ্রেফতার

সিলেট প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ১৩:১০আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৫:৪৪

সিলেটের জৈন্তাপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাসউদ আযহার জৈন্তাপুর উপজেলা জমিয়তের বর্তমান সহ-সাধারণ সম্পাদক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক উপজেলা সমন্বয়ক। 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গত ২৫ ফেব্রুয়ারি ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে। ওই ছাত্রী তার বাড়ির পাশের মাদ্রাসায় আরবি পড়তে যান। ওই মাদ্রাসার শিক্ষক মাসউদ। ঘটনার দিন মাদ্রাসায় যান ওই ছাত্রী। পড়ানো শেষে অন্যদের ছুটি দিয়ে মাসউদ ওই ছাত্রীকে পানি আনতে পাঠান। ছাত্রী পানি নিয়ে এলে তাকে ধর্ষণের চেষ্টা করেন। তখন ছাত্রীটি চিৎকার দিলে তার সহপাঠীরা এসে তাকে উদ্ধার করে। 

ওসি আরও জানান, মঙ্গলবার থানায় মামলা করেন মাদ্রাসাছাত্রীর বাবা। এরপর বিকালে মাসউদকে গ্রেফতার করা হয়। মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

/আরআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি