বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে চাইলে বাধা, এরপর সংঘর্ষে আহত ১০

সিলেট প্রতিনিধি
১৬ জুন ২০২৩, ২০:২২আপডেট : ১৬ জুন ২০২৩, ২০:২২

ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। শুক্রবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটলে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, বিকাল সাড়ে ৫টার দিকে বহিরাগত ৫/৬ জনের একদল যুবক বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলে নিরাপত্তাকর্মীরা তাদের প্রবেশে বাধা দেন। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। তখন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী কারণ জানতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গেও বাগবিতণ্ডায় জড়ান বহিরাগতরা। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আখালিয়া এলাকার মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (উত্তর) শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সুদিপ দাস বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেটের জালালাবাদ থানার ওসি সাইফুল আলম বলেন, স্থানীয় কয়েকজন যুবক ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের