সমাজচ্যুতির পর বাড়ি ছাড়া ব্যক্তির লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০২৩, ১৯:৪৫আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৯:৪৫

হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর ইউনিয়নের দেবপুর এলাকার নির্মাণাধীন একটি ভবন থেকে অমূল্য নাথ (৬১) নামে এক হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

অমূল্য নাথ উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের মৃত হরকুমার দেবনাথের ছেলে। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে শায়েস্থাগঞ্জ বাসস্ট্যান্ডে ওই এলাকার স্থানীয় এক ব্যক্তিকে নিয়ে যৌথ মালিকানায় হোটেল ব্যবসা করতেন। ব্যবসা পরিচালনা করতে গিয়ে শায়েস্তাগঞ্জ এলাকায় কিছু দাদন ব্যবসায়ীর কাছে ঋণ নেন। ঋণের সুদ পরিশোধ করতে দাদন ব্যবসায়ীরা তাকে চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তাদের চাপে শায়েস্তাগঞ্জ ছেড়ে বাড়িতে চলে আসেন। 

বাড়ি ফিরে এলে সমাজের লোকজন তার হোটেলে গরুর মাংস বিক্রির অভিযোগে অমূল্য নাথকে সমাজচ্যুত করে রাখে। পরে তার ছেলেরা বাবার সম্পত্তি নিজেরা কিনে স্থানীয় ও শায়েস্থাগঞ্জ দাদন ব্যবসায়ীদের টাকা পরিশোধ করেন। সহায় সম্পত্তি হারিয়ে সমাজচ্যুতির কারণে লোকলজ্জার ভয়ে প্রায় একবছর আগে বাড়ি থেকে বের হয়ে যান। বাড়ি থেকে বের হওয়ার এক বছর পর তার নিজ বাড়ি ছাতিয়াইন থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে ধর্মঘর ইউনিয়নের দেবপুর গ্রামের একটি নির্মাণাধীন ভবনে তার অর্ধগলিত লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন ধরে তার লাশটি ওই স্থানে পড়েছিল।

খবর পেয়ে হবিগঞ্জ পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) ঘটনাস্থলে গিয়ে তার পকেটে থাকা ভোটার আইডি কার্ড থেকে তার পরিচয় শনাক্ত করে।

পিবিআই পরিদর্শক মোক্তাদির হোসেন জানান, অমূল্য নাথ এখানে মারা যাননি। তাকে কোথাও মেরে এখানে ফেলে রাখা হয়েছে। লাশ ফুলে পচে যাওয়ায় সুরতহালে কিছু ধরা পড়বে না।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ