নৌকায় বজ্রাঘাতে পানিতে পড়ে এক ভাই নিখোঁজ, আরেক ভাই আহত

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৩, ১৮:২০ আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৮:২০

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরে বাড়ি ফেরার পথে নৌকায় আকস্মিক বজ্রাঘাতে পানিতে পড়ে এক ভাই নিখোঁজ হয়েছেন। এ সময় আরেক ভাই ও তাদের এক প্রতিবেশী আহত হয়েছেন।

নিখোঁজ আব্দুল মোতালিব (২০) ও আহত দুলাল মিয়া (১৮) উপজেলার দরগাপাশা ইউনিয়নের হরিনগর গ্রামের নাসির উদ্দীনের ছেলে। আহত অপরজন রফিক মিয়া তাদের প্রতিবেশী। মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তারা। রবিবার (০৬ আগস্ট) বিকালে উপজেলার দেখার হাওরে বজ্রাঘাতের ঘটনা ঘটে। নিখোঁজ জেলের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান কবীর হোসেন বলেন, ‘সকালে ওই তিন জেলে দেখার হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় হাওরে ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ির পথে রওনা হন। এ সময় মোতালিব নৌকা চালাচ্ছিলেন। আকস্মিক নৌকায় বজ্রাঘাতের ঘটনা ঘটে। এতে নৌকা থেকে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হন মোতালিব। সঙ্গে থাকা রফিক ও দুলাল আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানালে উদ্ধার অভিযান শুরু হয়। এখনও নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।’

শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ আহমদ চৌধুরী বলেন, ‘হাওরে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতের কবলে পড়েছেন তারা। আহত দুই জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
বাগেরহাটে বজ্রাঘাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু
উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক