দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো ইউপি চেয়ারম্যানসহ ২ জনের

সিলেট প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১২

সিলেটে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ ইসহাকসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর মিত্রিমহল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত অপরজন হলেন, সিলেট স্টেডিয়াম মার্কেটের ব্যবয়াসী এম হাফিজুর রশীদ।

পুলিশ জানায়, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ ইসহাক ও ব্যবয়াসী এম হাফিজুর রশীদ একই মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সালুটিকর মিত্রিমহল এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়ানো একটি ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চেয়ারম্যান ইসহাকসহ দুজন মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি দাঁড়ানো ট্রাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে সঙ্গে সঙ্গে মারা যান। ট্রাকটি কোন কারণে দাঁড়ানো ছিল সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি