১৩ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক 

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৩, ১১:২৬আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১১:২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উদ্ধার কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ জংশন সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের বাহুবল উপজেলার রাউতগাঁও এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেট বিভাগের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে মৌলভীবাজারের কুলাউড়ায় চট্টগ্রামগামী উদয়ন ট্রেন আটকা পড়ে।

পরে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। সকাল পৌনে ৯টার দিকে উদ্ধার কাজ শেষ হলে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ জংশনের সহকারী স্টেশন মাস্টার পলাশ রঞ্জন দাস জানান, রাত ৮টার দিকে তেলবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। সকাল পৌনে ৯টায় সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

/এফআর/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী