হবিগঞ্জে চিকিৎসক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৩, ২৩:৫৭আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ২৩:৫৭

হবিগঞ্জে পল্লী চিকিৎসক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইয়াছির আরাফাত এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো–মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের জিয়া উদ্দিনের পুত্র সালাউদ্দিন ও তার ভাই জসিম উদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের ছনা মিয়ার পুত্র রফিজ উদ্দিন, মতিউর রহমানের পুত্র আজিজুর রহমান ও বাদশা মিয়ার পুত্র আক্তার মিয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পল্লী চিকিৎসক আফজালুর রহমানকে আসামিরা ২০০৬ সালের ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি বাজার থেকে ফেরার পথে ধরাছড়া ব্রিজ এলাকা বেধড়ক মারধর করে। এক পর্যায়ে আফজালুর রহমান মারা যান। পরদিন ২২ মার্চ নিহতের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে ৫ আসামির বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের ২৩ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এদিন রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

/আরআইজে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী