চিকিৎসাপত্রসহ সিলেট সীমান্তে ফেলে রাখা হলো যুবকের মরদেহ

সিলেট প্রতিনিধি 
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৯ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৯

সিলেটের জৈন্তাপুর উপজেলা চারিকাটা ইউনিয়নের সীমান্ত পিলার এলাকা থেকে শরিফ আহমদ (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ৷ শরিফ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার চাপার তলা গ্রামের আহাদ মিয়ার ছেলে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে স্থানীয়রা সীমান্তের ১৩০১ নম্বর পিলারের তেলেঙ্গা এলাকায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহত শরিফ আহমদ অবৈধপথে ভারতে গিয়ে পাথরশ্রমিকের কাজ করছিল ৷ পরবর্তী সময়ে সেখানে গুরুতর আহত হয় ৷ আহতাবস্থায় জোয়াই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় ৷ পরবর্তীতে সে মারা গেলে অন্যরা তার মরদেহটি জৈন্তাপুর উপজেলার তেলেঙ্গা এলাকায় ফেলে যায় ৷ এ সময় তার চিকিৎসাপত্র মরদেহের পাশে রেখে যায়।

এসব তথ্য নিশ্চিত করেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে ৷ এ ব্যাপারে পরিবারের কোনও অভিযোগ নেই।’

/কেএইচটি/
সম্পর্কিত
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা