নানকের পালানোর গুঞ্জনে অভিযান, পুলিশ পেলো জাহাঙ্গীর হোসেনকে 

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩২ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩২

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক দেশ ছেড়ে ভারতে চলে যাচ্ছেন এমন গুঞ্জনে সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি ও অভিযান চালিয়েছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সঙ্গে যোগ দেয় স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা। শত শত ছাত্র-জনতা সীমান্ত এলাকায় জড়ো হয়।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, দুপুরে তারা খবর পান জুড়ী শহরের গরুর বাজার এলাকার ঢাকা ইলেকট্রনিক্সের মালিক সাজিদ হোসেনের বাসায় রয়েছেন নানক। এরপর সেখানে খোঁজ নেওয়া হয়, পুলিশও তল্লাশি চালায়। কিন্তু তাকে পাওয়া যায়নি। বিকালে ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা তল্লাশি চালায়। সেখানেও নানককে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা ইলেকট্রনিক্সের দোকান মালিক সাজিদ বলন, ‘আমার বাসায় যে মেহমান এসেছেন তিনি জাহাঙ্গীর কবির নানক নন। আমার মামা শ্বশুর। নাম জাহাঙ্গীর হোসেন। মানুষ ভুল করে জাহাঙ্গীর কবির নানক বলে গুজব ছড়িয়ে দিয়েছেন। এতে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি।’

পুলিশের অভিযানের সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন। নানকের পালিয়ে যাওয়ার খবরটি গুজব বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘জুড়ীর একটি বাসায় জাহাঙ্গীর কবির নানক অবস্থান করেছেন বলে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম আমরা। গিয়ে দেখি তিনি নানক নন, জাহাঙ্গীর হোসেন। এরপর জুড়ীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছি। তার কোনও সন্ধান পাওয়া যায়নি।’

জানতে চাইলে মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নানকের পালিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়েছি। তবে সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ও বিজিবি তৎপর আছে। আমাদের চোখ ফাঁকি দিয়ে কেউ পালাতে পারবে না। নানকের যে খবরটি ছড়িয়েছে, আসলে তা গুজব।’

/এএম/
সম্পর্কিত
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক