সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৬ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার বিক্ষোভে হামলার ঘটনায় করা মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে যে হামলা হয়েছিল, সে ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এম এ মান্নানকে গ্রেফতার করা হয়েছে। রাতে তাকে পুলিশের হেফাজতে রাখা রাখা হবে। পরে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।’

পুলিশ জানায়, গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা, গুলিবর্ষণের ঘটনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও পুলিশসহ ৯৯ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়। ২ সেপ্টেম্বর দুপুরে সুনামগঞ্জ আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আদালতে মামলাটি দায়ের করেন আন্দোলনে গুলিবিদ্ধ জহুর আহমদের ভাই হাফিজ আহমদ। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের নাজির আহমদের ছেলে। ওই মামলায় এম এ মান্নানকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক