শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

সিলেট প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-৯-এর একটি দল। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভালুকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খলিলুর রহমান নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন শিবপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।

তিনি জানান, গ্রেফতার খলিলুর রহমানের বিরুদ্ধে সিলেট মহানগরের কোতোয়ালি থানায় নাশকতার মামলা রয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার খলিলুর রহমানকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ