শিক্ষার্থীকে যৌন নির্যাতন: কোচিং সেন্টারের শিক্ষক গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে কোচিং সেন্টারের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত শিক্ষকের নাম গোপেন্দ্র চন্দ্র শর্মা (৪২)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের মৃত শ্যামা চরণ শর্মার ছেলে। দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে সপরিবারে বসবাস করে টেকনিক কোচিং একাডেমি পরিচালনা করে আসছেন। এর আগে শ্রীমঙ্গল শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৪ সালে ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নির্যাতন করার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, তার মেয়ে টেকনিক কোচিং সেন্টারে এক বছর ধরে কোচিং করছে। গত শুক্রবার সকালে মেয়ে কোচিং সেন্টারে গেলে শিক্ষক গোপেন্দ্র চন্দ্র শর্মা যৌন নির্যাতন করে। তখন মেয়ে বিষয়টি অন্যান্য শিক্ষার্থী এবং মোবাইলে মাকে জানায়। মা কোচিং সেন্টারে এসে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হন। শনিবার সকালে শ্রীমঙ্গল থানায় এ ঘটনায় মামলা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মামলার পর অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়টি স্বীকার করেছে। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে পিটিয়ে থানায় সোপর্দ
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি