নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৪, ০৮:৫০ আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৫৪

সুনামগঞ্জের দিরাইয়ে মৌ রানী দাস (১৭) নামে এক নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট মৌ। সে স্থানীয় নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়। বৃহস্পতিবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বসতঘরে থাকা ধানের উগারের (কাড়ি) ভেতরে মৌ দাসের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে থানা–পুলিশে খবর দেওয়া হয়।

ওসি বলেন, ‘ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক