মসজিদ নির্মাণের কাজ নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৪, ২১:২৭ আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ২১:২৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মসজিদ নির্মাণের কাজ নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুজাত মিয়া (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দোতলা নির্মাণ নিয়ে গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাহার মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার বিকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়ান। এতে সুজাত মিয়া নিহত এবং উভয় পক্ষের ২০ জন আহত হন। আহতদের মধ্যে সুজাত মিয়ার পক্ষের লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আব্দুল কাহারের লোকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, ‘একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আহতদের মধ্যে ১৩ জনকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা চলছে।’

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, ‌‘গ্রামের মসজিদ নির্মাণ ও উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ববিরোধ ছিল। ওই বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’ 

/এএম/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক