কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে একজন নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০২ আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের এক সদস্যের ছুরিকাঘাতে রয়েল ওরফে হৃদয় (১৮) নামের একজন নিহত হয়েছেন।

ধর্মপাশা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে গাবী হিফজুল কোরআন আশরাফি মাদ্রাসার বার্ষিক ইসলামিক ওয়াজ মাহফিলের অদূরে বসা অস্থায়ী দোকানের সামনে এ ঘটনা ঘটে। কী নিয়ে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হৃদয় বনগাবী গ্রামের আক্কাছ মিয়ার দ্বিতীয় ছেলে। ঘটনার পরপরই তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুরুতর আহত নিজগাবী গ্রামের শফিকুল ইসলামের ছেলে বাবু ও মজিবুর রহমানের ছেলে অন্তরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়াও স্থানীয়রা বলেন, ঘটনার পরও ওয়াজ চলমান ছিল। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
মাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, বাবাকেও জখম
মিথ্যা মামলা করায় বাদীর দুই বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন