অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে দুই চেয়ারম্যানসহ আ.লীগের ৬ নেতা গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৯

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে সুনামগঞ্জে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও দুই চেয়ারম্যানসহ ছয় জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অভিযানে ওই ছয় জনকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান।

গ্রেফতারকৃতরা হলেন- ৪ নম্বর শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাত্তার মিয়া (৭৬), ৩ নম্বর বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০), দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুরের বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জলিল মিয়া (৪৮), দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ (২৮) ও ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ (২৫)।

পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান বলেন, ‘সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী