পুলিশের বিশেষ অভিযানে ডাকাত সর্দার গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০২৫, ১০:০২ আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১০:০২

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলী (৩৮) গ্রেফতার করা হয়েছে। তিনি শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম চেরাগ আলী।

রবিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শান্তিগঞ্জ থানাধীন পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মর্তুজ আলী দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিচ্ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র আইনে মামলাসহ একাধিক অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে। গ্রেফতারের আগেও তিনি একটি ডাকাতির পরিকল্পনা করছিলেন।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মর্তুজ আলীর বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
ইলিশ অভিযানের আগে জেলেদের হুমকি, আতঙ্কে মৎস্য কর্মকর্তারা
ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক