সিগারেটের ধোঁয়া ছাড়তে নিষেধ করায় মারধর, নার্স-পুলিশসহ আহত ৫

সিলেট প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ১৭:০৫আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৭:০৫

সিগারেটের ধোঁয়া ছাড়তে নিষেধ করা নিয়ে বাগবিতণ্ডার জেরে সিলেটে কয়েকজন নার্সের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। 

সোমবার রাত ৮টার দিকে নগরের মিরবক্সটুলা এলাকায় প্রথম দফা ও রাত ১০টার দিকে দ্বিতীয় দফায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে এসব ঘটনা ঘটে। আহতরা হলেন- সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের নার্স জাহেদুল ইসলাম (২৮), দিলোয়ার হোসেন (২৪) ও হাসপাতালটির পুলিশ বক্সের কনস্টেবল সুভাষ দাশ (৩২); সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্স রাসেল আহমদ (২৮) ও শহীদুল ইসলাম (৩০)। হামলায় জড়িত অভিযোগে দুই ভাইসহ তিন জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- জকিগঞ্জের গিয়াস উদ্দিন (৩৫) ও তার ভাই মুসলিম উদ্দিন (২২) ও আবদুর রহমান (২২)। তারা বর্তমানে নগরের মিরবক্সটুলা এলাকায় বসবাস করেন।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার রাত ৮টার দিকে দোকানে চা পান করছিলেন রাসেল ও শহীদুল। তাদের পাশে বসে সিগারেটের ধোঁয়া ছাড়ছিলেন গিয়াস উদ্দিন ও আবদুর রহমান। রাসেল ও শহীদুল তাদের ওপর ধোঁয়া ছাড়তে নিষেধ করলে বিষয়টি নিয়ে উভয় পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় গিয়াস উদ্দিন ও আবদুর রহমানের পক্ষ নিয়ে আরও কয়েকজন ওই দুই নার্সকে মারধর করেন। এতে তারা আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসা নিতে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাদের ওপর আবারও হামলা চালান গিয়াস উদ্দিন, আবদুর রহমানসহ আরও কয়েকজন। হামলাকারীদের থামাতে গেলে পুলিশ সদস্য সুভাষ দাশের ওপর চড়াও হন তারা। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীদের কয়েকজন পালিয়ে যান। তবে গিয়াস উদ্দিন, মুসলিম উদ্দিন ও আবদুর রহমানকে আটক করে পুলিশ।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র দাশ বলেন, ‘সিগারেট খাওয়া নিয়ে দুই পক্ষের মারামারিতে আহত হয়ে কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন। আগের ঘটনার জেরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের ওপর আরেক দফায় হামলার ঘটনা ঘটে। এতে পাঁচ জন আহত হন।’

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত এক নার্স। লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডের প্রস্তুতি চলছে। ওই মামলায় আটক তিন জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান