সুনামগঞ্জ মেডিক্যাল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, সরিয়ে দিলো সেনাবাহিনী

সুনামগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ১৪:২৩আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৪:২৩

নবনির্মিত সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার অভিযোগ তুলে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করার ১ ঘণ্টা পর ১১টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।

জানা যায়, দাবি পূরণ না হওয়ায় মেডিক্যাল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর এলাকায় সড়কের দুপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে অবরোধ করছিলেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ সেনা ক্যাম্পের মেজর মেজবাহ জানান, সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধের ফলে দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে। সেনাবাহিনীর সদস্যরা এসে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি