সাবেক এমপিকে কটূক্তি করায় দলের সব পদ থেকে বিএনপি নেতাকে বহিষ্কার

মৌলভীবাজার প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৫আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৫

মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে কটূক্তি করে বক্তব্য দেওয়ায় বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, গত ১৫ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দলীয় কর্মী সভায় সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম নানু মিয়া মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ দলীয় শৃঙ্খলার পরিপন্থি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে দল থেকে প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ পদবী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। 

জানতে চাইলে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২১ এপ্রিল) নুরুল ইসলাম নানু মিয়াকে চিঠি দিয়ে বলা হয়েছে, এরকম কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান দলীয় গঠনতন্ত্র পরিপন্থি। এই আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী