টিনের ঢাল ও লাঠি হাতে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, ১৪:৩৬ আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৪:৩৬

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতি বছর আশপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকে। সমিতির তহবিলে বেশ কিছু টাকাও রয়েছে। এতদিন সমিতি ঘরের নিয়ন্ত্রণ ওই গ্রামের শাহজাহান মেম্বারের কাছে থাকলেও সম্প্রতি লতিফুর মেম্বার তাতে বাধা দেয়। এ নিয়ে গত কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

শুক্রবার সকালে উভয়পক্ষ ডাকাডাকি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে দুই পক্ষের মানুষের হাতে টিনের ঢাল, লাঠিসহ দা-ছুরি দেখা গেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ওসি এ বি এম মাঈদুল হাসান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আমির নির্বাচন নিয়ে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর
বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক
ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো মায়ের
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা