সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ১৪:৪৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৪:৪৭

সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরের বাঁধ আইন অমান্য করে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে নোয়াগাঁও, গোরেরগাঁও, কান্দাগাঁও ও উলুতুলু গ্রামের শতাধিক সশস্ত্র লোকজনের বিরুদ্ধে। এতে ডাকুয়ার হাওর ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাঁধ কাটতে বাধা দেওয়ায় মোহনপুর গ্রামের কৃষকদের ওপর হামলা করা হলে কমপক্ষে ২০ জন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) সকালে মোহনপুর গ্রামের লোকজন ও নোয়াগাঁও এলাকার লোকজনকে নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার বাঁধ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা করেন। তিনি বিষয়টি সমাধানের জন্য একটি কমিটি গঠন করেন। সভা চলাকালেই মছব্বির মেম্বারের নির্দেশে তার এলাকার পাঁচ শতাধিক সশস্ত্র লোকজন জোরপূর্বক বাঁধ কেটে দেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় বাঁধ কাটতে বাধা দিলে কৃষকদের ওপর হামলা করা হয়। এতে মোহনপুর গ্রামের আলী, আফিজ, সুকুর আলী, আজিজুল, জাহাঙ্গীরসহ অন্তত ২০ জন আহত হন।

সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাঁধ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা করেছেন। কিন্তু এর আগেই নোয়াগাঁও এলাকার লোকজন আইন অমান্য করে বাঁধ কেটে দিয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার বলেন, এক পক্ষ প্রশাসনের সিদ্ধান্ত না মেনে বাঁধ কেটে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মোহনপুর গ্রামের ইউপি সদস্য নূরুল আমিন বলেন, আমাদের গ্রামের লোকজন বাঁধ কাটতে বাধা দেওয়ায় তাদের ওপর হামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী