ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেট প্রতিনিধি
০৩ মে ২০২৬, ১০:৩৬ আপডেট : ০৩ মে ২০২৬, ১১:৪৫

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও পিকআপ সংঘর্ষে নারীসহ আট নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হতাহতদের মধ্যে চার জনের নাম-ঠিকানা পাওয়া গেছে। তারা হলেন- সুনামগঞ্জে দিরাই উপজেলার ভাটিপাড়ার ইসলামপুরের সুরুজ আলী (৬০), ভাটিপাড়া নুর নগরের ফরিদুল (৩৫), এই উপজেলার শেষন্তি গ্রামের মুন্নি (৩৫) ও সিলেট সদর উপজেলার মোগলগাঁও গ্রামের বদরুল (৩০)। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রবিবার (৩ মে) ভোর ৬টার দিকে মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম বলেন, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। এর মধ্যে চার জন স্পটে এবং চার জন ওসমানী হাসপাতালে মারা যান।

স্থানীয়রা জানান, দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গেছেন। ইতিমধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেছে। কাঁঠালবোঝাই ট্রাক ও নির্মাণ শ্রমিক বহনকারী ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে তাৎক্ষণিক ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। আহতদের সিলেট ওসমানী মেডিক্যালে নেওয়া হয়েছে। হতাহতদের নামপরিচয় জানার চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
১২ জনের মৃত্যু: ফিটনেস ছাড়াই কীভাবে চলছিল বাসটি, জানে না বিআরটিএ
মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি
সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিলো লরি, নিহত ৫
সর্বশেষ খবর
ইসরায়েলের নির্বাচন: বিরোধী জোটের চেয়ে পিছিয়ে নেতানিয়াহু 
ইসরায়েলের নির্বাচন: বিরোধী জোটের চেয়ে পিছিয়ে নেতানিয়াহু 
স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা
এক বিভাগেই ২৪ ঘণ্টায় ডেঙ্গু-হামে ৮ জনের মৃত্যু
এক বিভাগেই ২৪ ঘণ্টায় ডেঙ্গু-হামে ৮ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’