সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম

সিলেট প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ১৪:৩২আপডেট : ২৩ জুন ২০২৬, ১৭:৫৭

সিলেটের মানুষকে বিদায় জানিয়েছেন সদ্যবিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলম। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি সিলেটকে বিদায় জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার বিকাল ৩টার ফ্লাইটে সিলেট ছেড়েছেন সারওয়ার আলম। এয়ারলাইন্সের সিলেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৈয়দ বেলায়েত হোসেন লিমন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেলা দেড়টার দিকে সোশ্যাল মিডিয়ায় বিদায়ী ডিসি সারওয়ার আলম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’

এদিকে, নতুন জেলা প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত সিলেট কালেক্টরেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন। সোমবার রাত থেকে তিনি এই দায়িত্ব পালন শুরু করেন।  

মাজার সংশ্লিষ্টরা জানান, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের দীর্ঘদিনের চেনা আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। তার এই পদক্ষেপের পর দেশজুড়ে যেমন প্রশংসা ও নানামুখী আলোচনার ঝড় ওঠে, তেমনি তৈরি হয় বিতর্কও। এরই মধ্যে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

তার উদ্যোগে সোমবার দুপুরে খোলা হযরত শাহজালাল (র.) মাজারের দান বাক্সে  মাত্র ৪ দিনে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গেছে। এ অর্থ দিয়ে সোনালি ব্যাংক করপোরেট শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এ ছাড়া, জেলা প্রশাসন থেকে এ অ্যাকাউন্টে আরও ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মাজার ইস্যুতে এবার সিলেটে বিএনপির সভাপতিকে হত্যার হুমকি
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
মাজার ও ডিসির বদলি প্রসঙ্গে যা বললেন ডা. জাহেদ 
সর্বশেষ খবর
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮০৫ জন
জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮০৫ জন
ফিফা ওয়ার্ল্ড কাপ পেজে বাংলাদেশের ফুটবল উন্মাদনার ছবি
ফিফা ওয়ার্ল্ড কাপ পেজে বাংলাদেশের ফুটবল উন্মাদনার ছবি
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
উপদেষ্টা ডা. জাহেদের দিল্লি থেকে ফেরত আসা নিয়ে যা বললো ভারত
উপদেষ্টা ডা. জাহেদের দিল্লি থেকে ফেরত আসা নিয়ে যা বললো ভারত