নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের আশ্রয় না দিতে হোটেল-রিসোর্ট মালিকদের সতর্কবার্তা দিলো প্রশাসন

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ২৩:১১ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২৩:১১

মৌলভীবাজার জেলার কোনও হোটেল-মোটেল কিংবা রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জড়িত কোনও ব্যক্তি যাতে আশ্রয় বা অবস্থানের সুযোগ না পায়, সে বিষয়ে মালিকদের কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘পর্যটনসমৃদ্ধ মৌলভীবাজারে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় অবস্থান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। হোটেল ও রিসোর্টগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে অতিথিদের সঠিক তথ্য সংরক্ষণ, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সরকারি বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। জননিরাপত্তা ও পর্যটন খাতের সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রশাসন ও মালিকপক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, ‘মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়াসহ জেলার সব উপজেলার হোটেল-রিসোর্ট মালিকদের অতিথিদের পরিচয় ও অবস্থানের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন নিষিদ্ধ কার্যক্রমে জড়িত বা অপরাধী চক্রের সদস্যরা এসব প্রতিষ্ঠানে অবস্থান নেওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে প্রয়োজনীয় নজরদারি ও সতর্কতা অবলম্বন করতে হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন হোটেল, মোটেল ও রিসোর্টের মালিক-প্রতিনিধিরা অংশ নেন।

/এএম/ 
সম্পর্কিত
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ফরিদপুরে মোটরসাইকেলে অগ্নিসংযোগ, দগ্ধ হয়ে কৃষক দল নেতার মৃত্যু
কয়েকটি ককটেল ফুটিয়ে, দুই-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না: রিজভী
সর্বশেষ খবর
রফতানি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ 
রফতানি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ 
কোস্টারিকাকে ৭ গোলের মালা পরালো আর্জেন্টিনা
কোস্টারিকাকে ৭ গোলের মালা পরালো আর্জেন্টিনা
যত বাধাই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরবে না সরকার: আইনমন্ত্রী
যত বাধাই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরবে না সরকার: আইনমন্ত্রী
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’