সরকারের সঙ্গে বৈঠক নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: আহমদ শফী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৭, ২০:১২আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ০৯:৩৯

শাহ আহমদ শফী (ছবি: সংগৃহীত) কওমি মাদ্রাসা বোর্ডগুলো কোনোভাবেই প্রচলিত রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে মন্তব্য করেছেন হেফাজতের আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেন, ‘আমরা সবসময় শন্তিপূর্ণ সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে সচেষ্ট থাকি। এই সরকারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনও সুযোগ নেই।’ রবিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় কওমি মাদ্রাসা বোর্ডগুলোর উদ্যোগে গঠিত মান বাস্তবায়ন কমিটির এক  বৈঠকে তিনি এসব কথা বলেন।

আহমদ শফী বলেন, ‘যারাই ওলামায়ে কেরাম ও কওমি মাদ্রাসা বোর্ডগুলোর বর্তমান অবস্থান নিয়ে সমালোচনা করছেন বা বিভ্রান্তি ছড়াতে চাচ্ছেন, বুঝতে হবে তারা নিজেদের স্বার্থচিন্তা থেকেই এমনটা করছেন।  সরকারের ঘোষণা ও প্রজ্ঞাপন নিয়ে কোনও মহল থেকেই যেন কোনও রূপ ষড়যন্ত্র বা ছলচাতুরি করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে দৃঢ় ঐক্য ও সতর্ক অবস্থান বজায় রাখতে হবে। ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকতে পারলে কোনও অপশক্তিই ষড়যন্ত্র করে সফল হবে না।’

হেফাজত আমির বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে খাঁটি ইসলামি শিক্ষা কার্যক্রম পরিচালনা করি। ঈমান-আকিদা, দেশের  স্বাধীনতা ও জাতীয়  স্বার্থের বিরুদ্ধে কোনও হুমকি তৈরি হলে আমরা দেশ ও জাতির পক্ষে ইতিবাচক ভূমিকা রাখতে সচেষ্ট হই।’

গত ১১ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ওলামায়ে কেরামের বৈঠক নিয়ে স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করে আহমদ শফী বলেন, ‘বেফাকসহ অন্যান্য কওমি মাদ্রাসা বোর্ডের সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্তের আলোকেই সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। দাওরায়ে হাদিসের সনদের মান গ্রহণে আমাদের পূর্বঘোষিত শর্তে সামান্যতমও ছাড় দেওয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আমাদের পূর্ব-ঘোষিত যৌক্তিক অবস্থান গ্রহণ করেই যে সনদের মান দেওয়া হয়েছে, তাতে আমরা যে নীতিতে অবিচল ছিলাম, তা স্পষ্ট হয়েছে।’

শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাওলানা আশরাফ আলী, মাওলানা নূর হোসাইন কাসেমী,  মুফতি ওয়াক্কাস, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি  রুহুল আমীন, মুফতি আরশাদ রাহমানী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী,  মুফতি জসীম উদ্দীন, মাওলানা মাহফুজুল হক প্রমুখ।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল হেফাজত আমিরসহ প্রায় ৩০০জন আলেমের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম