পদত্যাগ করলেন বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৭ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৩

ড. খোন্দকার নাসিরউদ্দিন (ফাইল ছবি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটির সুপারিশের পর পদত্যাগপত্র জমা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিন। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদল্যায়টির চ্যান্সেলর মো. আবদুল হামিদের সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব) মো. সোহরাব হোসাইনের কাছে পদত্যাগপত্র জমা দেন। শিক্ষামন্ত্রী দীপু মনি বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পদত্যাগপত্র পেয়েছি। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ইউজিসির প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘ইউজিসি যে প্রতিবেদন দিয়েছে, আমরা সেটি হাতে পেয়েছি। সকাল থেকেই এখনও সভা চলছে। আমরা প্রতিবেদনটি দেখব, ভিসি নিজেও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাই পুরো প্রক্রিয়াটি নিয়ে আইনগতভাবে যা করণীয়,  আমরা সেখাবেই দেখবো।’ 

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নেওয়াসহ আরও কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। অন্দোলনের মধ্যে ২১ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে ক্যাম্পাসের বাইরে বেশ কয়েকটি জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এদিন বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই দিন শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেন মো. হুমায়ুন কবির।

উদ্ভুত পরিস্থিতি সত্যানুসন্ধানে গত ২৪ সেপ্টেম্বর পাঁচ সদস্যের সদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসির সদস্য অধ্যাপক আলমগীর হোসেনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. কামাল হোসেন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মৌলি আজাদ। এই কমিটিকে এক মপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। কমিটি পাঁচ দিনের মধ্যেই ইউজিসিতে প্রতিবেদন দাখিল করে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত ২৩ সেপ্টেম্বর ইউজিসিকে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনার সত্যানুসন্ধানে তথ্য দিতে মন্ত্রণালয় চিঠি দিয়েছিল।  

এরপর রবিবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনকে অপসারণের সুপারিশ করে ইউজিসিতে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। ওই দিন সুপারিশসহ প্রতিবেদনটি  শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয় ইউজিসি। 

আরও পড়ুন: রাতের আঁধারে ক্যাম্পাস ছাড়লেন বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই উপাচার্য 

 

/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
ধর্ম ও আইনের বাহানায় শিক্ষকের অপকর্ম আড়াল করার সুযোগ নেই
শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন
সর্বশেষ খবর
আজ এক থেকে দুই ডিগ্রি কমবে তাপমাত্রা
আজ এক থেকে দুই ডিগ্রি কমবে তাপমাত্রা
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
টিভিতে আজকের খেলা (৯ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ নভেম্বর, ২০২৬)
একসঙ্গে ছাত্রদলের ১১ নেতাকে শোকজ, সময় ৪৮ ঘণ্টা
একসঙ্গে ছাত্রদলের ১১ নেতাকে শোকজ, সময় ৪৮ ঘণ্টা
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’