কুষ্টিয়ায় হচ্ছে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২১, ১৭:২১ আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৭:২১

আধ্যাত্মিক বাউল সাধক ফকির লালন শাহের নামে কুষ্টিয়ায় স্থাপন হচ্ছে ‘লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়’। বেসরকারি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের লক্ষ্যে সরেজমিন তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে ইউজিসি চেয়ারম্যান বরাবর চিঠি জারি করা হয়।

চিঠিতে বলা হয়, কুষ্টিয়া হাউজিং স্টেটের প্লট নম্বর ৬ ও ৭ নম্বর প্লটের ঠিকানায় বিশ্ববিদ্যালয় স্থাপনের আবেদন জানিয়েছেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফওজিয়া আলম।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পেলে মোট ১০৮টিতে দাঁড়াবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রীর পকেট কেটে ৫০ হাজার টাকা, ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ
যাত্রীর পকেট কেটে ৫০ হাজার টাকা, ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ
ইউল্যাবে এইচআর সামিট, চাকরির বাজারে এআইয়ের প্রভাব নিয়ে আলোচনা
ইউল্যাবে এইচআর সামিট, চাকরির বাজারে এআইয়ের প্রভাব নিয়ে আলোচনা
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে বলপ্রয়োগের অভিযোগ, ভারত সফরে রুবিওকে হস্তক্ষেপের আহ্বান
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে বলপ্রয়োগের অভিযোগ, ভারত সফরে রুবিওকে হস্তক্ষেপের আহ্বান
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি