শিক্ষা কার্যক্রমের অনুমোদন পেলো রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ২৩:৪১আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২১:২৪

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যলয়কে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।  রবিবার (৪ এপ্রিল) ইউজিসি এই অনুমোদন দেয়।

অনুমোদনের চিঠিতে ইউজিসি জানায়, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন দেয় সরকার। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার আবেদন জানায় বিশ্ববিদ্যালয়টি। এরপর গত ২৫ ফেব্রুয়ারি সরেজমিন পরিদর্শন করা হয়। ওই পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে শর্ত সাপেক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হলো।

বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালনায় ইউজিসি যে শর্ত দিয়েছে, তা হলো—    ১. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত ক্যাম্পাস পরিচালনা করতে হবে। ২০২৩ সালের ৬ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ যাবতীয় কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করতে হবে। ২. পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী, ডুয়েল সেমিস্টারের ভিত্তিতে চারটি প্রোগ্রামের শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে। বিষয়গুলো হচ্ছে— ব্যাচলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), ফ্যাশন ডিজাইন, সংগীত এবং থিয়েটার।

/এসএমএ/এপিএইচ/   
সম্পর্কিত
পৃথিবীতে নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী
৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
তহবিলে ঘাটতি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন
সর্বশেষ খবর
লক্ষ্যমাত্রার চেয়ে কম জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাংলাদেশ ব্যাংকের
লক্ষ্যমাত্রার চেয়ে কম জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাংলাদেশ ব্যাংকের
শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিশহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি
এই নরওয়ের বিপক্ষে আগের চার দেখায় জয় পায়নি ব্রাজিল!
এই নরওয়ের বিপক্ষে আগের চার দেখায় জয় পায়নি ব্রাজিল!
হঠাৎ স্টুডেন্ট ভিসা ফি আরও বাড়িয়েছে অস্ট্রেলিয়া
হঠাৎ স্টুডেন্ট ভিসা ফি আরও বাড়িয়েছে অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা