শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র বিশেষ গণবিজ্ঞপ্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২১, ২৩:২৮আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২৩:২৮

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮৮ পদে কারিগরি শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার (৫ আগস্ট) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ আগস্ট সকাল ১০টা থেকে ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেকেন্ডারি এডুকেশন ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর চাহিদার ভিত্তিতে সাধারণ শিক্ষা ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের (বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা) ভোকেশনাল কোর্স চালু করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের শূন্য পদে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।

আবেদনকারীর বয়স ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। উচ্চ আদালতের রায়ে অনুযায়ী ২০১৮ সালের ১২ জুন তারিখের আগে যারা শিক্ষক নিবন্ধন করেছেন তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়ার সংক্রান্ত নিয়ম টেলিটকের htt://ngi.teletalk.com.bd  ওয়েবসাইট এবং এনটিআরসিএ www.ntrca.gov.bd ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে দেখানো হয়েছে। 

কারিগরির যেসব ট্রেডের শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে তার মধ্যে রয়েছে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন বিষয়ে ৫৮ জন, সিভিল কনস্ট্রাকশন ওয়ার্কস ১৯ জন, জেনারেল ইলেকট্রনিক ওয়ার্কস/জেনারেল ইলেকট্রনিকস ৪৪টি, ড্রেস ম্যাকিং ৫৩ জন, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ২৪২ জন, জেনালে ম্যাকনিক্স ২২ জন, রিফ্রাজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ৩৪ জন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ১৮ জন, ওয়েলডিং অ্যান্ড ফ্রেব্রিকেশন ৫জন।

 

/এসএমএ/এফএএন/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া
কারিগরি শিক্ষা অধিদফতরে চাকরি, বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম