স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৪

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করাসহ ৫ দফা দাবি জানিয়েছে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ। রবিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানান পরিষদের মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী। দাবি আদায় না হলে আগামী ৪ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয়।
তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর অনুমোদিত প্রায় ৩১১ কোটি টাকা বরাদ্দ বাস্তবায়নসহ ডাটা এন্ট্রিকৃত ৭৪৫৩টি মাদ্রাসার জন্য প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে চলতি অর্থ বছরে এমপিওভুক্ত করতে হবে।

তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- চলতি অর্থ বছরে প্রধানমন্ত্রীর অনুমোদিত ৩১১ কোটি টাকা বাস্তবায়নসহ ডাটাবেজভুক্ত ৭ হাজার ৪৫৩টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া; আর্থিক কারণে ঝরে পরা রোধ করতে অতিদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য বিশেষ ভিত্তিসহ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের দুপুরের খাবার এবং পোশাকের জন্য অর্থ বরাদ্দ প্রদান; প্রাইমারি স্কুলের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ প্রদান করা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদান অনুমতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কোড নাম্বার প্রদান সহ স্থায়ী রেজিস্ট্রেশন প্রদান করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি এস এম জয়নুল আবেদীন জেহানী, সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এর সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, স্বাধীনতা শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মমতাজ উদ্দিন মর্তুজা প্রমুখ।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
মাদ্রাসায় জুনিয়র ছাত্রকে ধর্ষণ: কারাগারে শিহাব, অভিযোগ উঠেছে আরও
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম