প্রতিটি থানা-উপজেলায় হবে মাল্টিমিডিয়া কনফারেন্স রুম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ১৫:০১আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫:৫৯

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গেল মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরু হয়েছে। শ্রেণি পাঠদান শুরুর পর এবার উপজেলা ও থানা শিক্ষা অফিসে মাল্টিমিডিয়া কনফারেন্স রুম তৈরির পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে এরই মধ্যে শিক্ষা অফিসের অবকাঠামোগত তথ্য চাওয়া হয়েছে।

সোমবার (১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের অধিদফতরে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। 

অফিস আদেশে জানানো হয়, আইসিটি’র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় মাল্টিমিডিয়া কনফারেন্স রুম তৈরির জন্য উপজেলা ও মহানগরের থানা শিক্ষা কার্যালয়ের অবকাঠামোগত তথ্য প্রয়োজন।

নির্ধারিত ছক অনুযায়ী মাল্টিমিডিয়া কনফারেন্স রুম তৈরির জন্য উপজেলা ও মহানগর থানা শিক্ষা কার্যালয়ের অবকাঠামোগত তথ্য জরুরি ভিত্তিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে ই-মেইল ([email protected]) পাঠানোর অনুরোধ করা হলো।

নির্ধারিত ছকে উপজেলা বা থানার নাম, নিজস্ব ভবন কিনা, ভাড়াবাড়ি কিনা, উপজেলা কমপ্লেক্স কিনা, অন্যান্য ক্যাটাগরি থাকলে— তা উল্লেখ করতে হবে। এছাড়া অফিসের মোট আয়তন (বর্গ ফুট), মোট কক্ষ সংখ্যা, কনফারেন্স রুম আছে কিনা, ভবনে কনফারেন্স রুম থাকলে তার অবস্থান কোন তলায় তা উল্লেখ করে আয়তন জানাতে বলা হয়েছে অফিস আদেশে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
২০২৫ সালে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক