জামা-জুতা ও উপবৃত্তির টাকা চলতি সপ্তাহে পাচ্ছে প্রাথমিক শিক্ষার্থীরা

এস এম আববাস
৩১ মে ২০২২, ০৯:০০আপডেট : ৩১ মে ২০২২, ০৯:০০

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতি বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জামা ও জুতা কেনার টাকা দেওয়া হয়। কিন্তু প্রকল্পের মেয়াদ না বাড়ানোয় ২০২০-২১ অর্থ বছরের জামা-জুতা ও উপবৃত্তির ৮৬৪ কোটি দেওয়া সম্ভব হয়নি। অবশেষে প্রাথমিক শিক্ষার্থীদের জামা-জুতা ও উপবৃত্তির ওই বকেয়া টাকা দেওয়া শুরু হচ্ছে চলতি সপ্তাহে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আশরগীর মুহম্মদ মনসুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘প্রাথমিক শিক্ষার্থীদের জামা, জুতা ও ব্যাগ কেনার (কিটস্ অ্যালাউন্স) টাকা ও উপবৃত্তির ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়নি। বকেয়া সেই টাকা চলতি সপ্তাহে দেওয়া শুরু করা হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প-৩য় পর্যায়ে’র ২০২০-২১ অর্থ বছরের উপবৃত্তি ও কিটস্ অ্যালাউন্স বাবদ ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫০০ টাকা সুবিধাভোগীদের একাউন্টে বিতরণ করা হয়নি চুক্তির মেয়াদ না থাকায়।  ভাতা ও উপবৃত্তি বিতরণকারী সংস্থা হিসেবে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সঙ্গে চুক্তির মেয়াদ ছিল গত বছরের ৩০ জুন। চুক্তির মেয়াদ বাড়াতে গত বছর ১৩ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চুক্তির খসড়া অনুমোদনের জন্য পাঠানো হয়।  কিন্তু ওই সময় চুক্তির মেয়াদ বাড়ানো বন্ধ রাখা হয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পর্যায় থেকে। তবে নতুন সচিব মো. আমিনুল ইসলাম খান প্রকল্পের মেয়াদ বাড়ানোর ব্যবস্থা নেন।

সর্বশেষ গত ২৬ মে প্রাথমিক শিক্ষা অধিদফতরে এ সংক্রান্ত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় শিগগিরই শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ ও কিটস্ অ্যালাইন্স বাবদ ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হবে।

প্রসঙ্গত, অর্থের অভাবে শিক্ষার সুযোগবঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপবৃত্তির দেওয়ার ব্যবস্থা নেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বৃত্তির অর্থ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে অগ্রাধিকারভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করতে হবে। কিন্তু গত বছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গড়িমসির কারণে এ টাকা বিতরণ করা যায়নি।

/এমএস/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম