শিক্ষক নিয়োগ

চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য তথ্য পাঠানো শুরু ২৬ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২২, ১৬:৩২আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৩:২২

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রবিবার (২৬ জুন) থেকে শূন্য পদের তথ্য পাঠাতে হবে। তথ্য সংগ্রহ চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার (২৩ জুন) এনটিআরসিএ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে অনলাইনে এমপিওভুক্ত শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ২৬ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত।

অফিস আদেশে আরও বলা হয়, তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশ কার্যক্রম চলমান থাকায় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যেসব শূন্য পদের ই-রিকুইজিশন প্রদান করা হয়েছে, তা বাদ দিয়ে আগামী ৩০ জুন যেসব এমপিওভুক্ত পদ শূন্য হবে— ওই সব শূন্য পদের তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদেরকে অনুরোধ করা হলো। তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশ প্রদানের পর যেসব এমপিওভুক্ত পদে শিক্ষক যোগদান করে অন্যত্র চলে গেছেন, সেসব এমপিওভুক্ত শূন্য পদের বিপরীতেও তথ্য পাঠাতে হবে।

প্রতিষ্ঠান প্রধানরা তাদের নিজস্ব ইইজার আইডি  এবং পাসওয়ার্ড ব্যবহার করে http://ngi.teletalk.com.bd লিংকে অথবা এনটিআরসিএ এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ই-রিকুইজিশন সেবা বক্সের অপশনে ক্লিক করে ই-রিকুইজিশন প্লাটফর্মে প্রবেশ করে অনলাইন ফরমটি পূরণ করতে হবে। তবে শুধুমাত্র এমপিওভুক্ত শূন্যপদের তথ্য পাঠাতে হবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল
এনটিআরসিএ’র প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত
২০২৫ সালে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের