সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম পরিবর্তন হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২২, ১৮:৩৪আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৮:৩৪

সরকারি কলেজ, মাদ্রাসা ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর অর্গানোগ্রাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বর্তমান ও ভবিষ্যৎ জনবল কাঠামো জন্য প্রস্তাবিত অর্গানোগ্রাম চাওয়া হয়েছে।

সোমবার (৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। আদেশে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে অর্গানোগ্রাম চাওয়া হয়েছে। প্রতিষ্ঠান থেকে পাঠানো অর্গানোগ্রাম তৈরি ও তা পাঠানোর ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আঞ্চলিক উপপরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, সব সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর অনুমোদিত বিদ্যমান জনবল কাঠামো অনুযায়ী অর্গানোগ্রাম এবং ভবিষ্যৎ জনবল কাঠামো'র জন্য প্রস্তাবিত অর্গানোগ্রাম তৈরি করে আগামী ২২ আগস্ট আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে পাঠাতে হবে।  প্রতিষ্ঠান প্রধানদের প্রস্তাবের দুই কপি এবং নির্ধারিত এক্সেল ফরমেটে প্রতিষ্ঠান প্রধানরা আঞ্চলিক উপপরিচালকদের পাঠাবেন।  আঞ্চলিক পরিচালকদের আগামী ২৫ আগস্টের মধ্যে প্রস্তাবিত অর্গানোগ্রাম এবং তথ্যাদি জরুরিভিত্তিতে পাঠাতে অনুরোধ করা হলো।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী