আগে নিজের দেশ ভ্রমণের পরামর্শ শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৫

আগেই বিদেশ নয়, নিজের দেশ ভ্রমণের পরামর্শ নিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  তিনি বলেন, এক জীবনে নিজের  দেশের সব দেখে শেষ করা যাবে না। তাই আগে নিজের দেশের ৫৬ হাজার বর্গমাইলের বৈচিত্র্য দেখে শেষ করা সম্ভব নয়। অথচ ভ্রমণ শুনলেই আমাদের মনে হয় বিদেশ ভ্রমণ।

রবিবার (৪ সেপ্টেম্বর) মোহাম্মদপুর রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘ঘুরে দেখো বাংলাদেশ উইথ ট্যালেন্ট ট্যুরিস্ট’ কম্পিটিশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা হাওর অঞ্চলের অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখতে পাই।  চরের জীবনযাত্রা ও পরিবেশ বৈচিত্র্যময়।  আমাদের সুন্দরবন আছে, আরও বনাঞ্চল আছে, চা বাগান আছে। ঢাকা শহর থেকে একটু বেরুলেই বিস্তীর্ণ সবুজ চোখ জুড়িয়ে যায়।  তার সঙ্গে সারাদেশে নানান জায়গায় অসংখ্য পুরাকীর্তি ছড়িয়ে আছে, আগের জমিদার, রাজাদের বাড়ি-ঘর আছে।  যদিও ভালোভাবে সংরক্ষিত হয়নি। তবে অনেকগুলো ভালোভাবে সংরক্ষিত আছে। আমাদের মন্দির, মসজিদ আছে যেগুলোতে অনেক পর্যটক যান।  কান্তজীর মন্দির কী অসাধারণ। টেরাকোটার কাব্য বলা হয়। না দেখলে বর্ণনা করে বোঝানো শক্ত।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের নানান জায়গায় সুন্দর সুন্দর দীঘি আছে। তারপর আমাদের দেশে বিভিন্ন উৎসব আছে, বারো মাসে তের পার্বণ, আছে বিভিন্ন খাবারের বৈচিত্র্য। পাহাড়ি এলাকায় পোশাকের বৈচিত্র্য আছে। এত কিছু এক জীবনে দেখা সম্ভব নয়। ভ্রমণ শুনলেই আমাদের মনে হয় বিদেশ ভ্রমণ।

দীপু মনি বলেন, ঘরের কাছে হাতের নাগালের মধ্যে এত কিছু আছে দেখা হয়নি।  এখন তো প্রত্যন্ত অঞ্চল বলে কিছু নেই। সব জায়গাতেই সহজে যাওয়া যায়। দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীসহ সবাইকে ভ্রমণের পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম