‘ইংরেজি শেখার মাধ্যমে দেশের শিক্ষার্থীরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ২২:০৮

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে দেশের শিক্ষার্থীরা।

তিনি বলেন, ‌‘ব্যক্তিজীবন কিংবা কর্মজীবনে সফল হতে হলে ইংরেজি শেখার বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীরা ইংরেজিতে ব্যাপক দক্ষতা অর্জন করছে। বর্তমান শিক্ষার্থীদের অব্যাহত চর্চার মাধ্যমে ইংরজি-ভীতি দূর হয়ে কর্মজীবনে আরও সফলতা অর্জন করতে সক্ষম হবে।’

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নটরডেম কলেজ ইংলিশ ক্লাব কর্তৃক আয়োজিত সপ্তম জাতীয় ইংলিশ কার্নিভাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা অর্জিত না হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতো না উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তান আমলে বাঙালিদের কোনও অধিকার ছিল না। পাকিস্তানিরা সব সুবিধা ভোগ করতো কিন্তু আমরা বাঙালিরা সুযোগ- সুবিধা থেকে বঞ্চিত হতাম। আমরা যদি স্বাধীনতা না পেতাম, তাহলে আমরা কখনো ভালো চাকরি পেতাম না।’

নটরডেম কলেজের স্মৃতিচারণা করে মন্ত্রী বলেন, ‘একসময় এই কলেজে আমি পড়েছি। তখন এ কলেজে ইংরেজি ক্লাব ছিল না। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে ইংরেজি ভাষা দক্ষতার সঙ্গে জানতে হবে। অনেক শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল আবার অনেকে ইংরেজিকে ভয় পায়। তবে ইংরেজি ভাষাচর্চার মাধ্যমে জীবনে আরও ভালো করা সম্ভব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমান্ত পিউস রোজারিও।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী