ইউল্যাব শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২২, ১৪:১০আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৪:৪২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইউল্যাব তাদের শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলছে। শনিবার (১ অক্টোবর) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউল্যাবের ভিসি ইমরান রহমান। ইউল্যাব এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান (ছবি: নাসিরুল ইসলাম)

তথ্যমন্ত্রী বলেন, ইউল্যাব ভিন্ন ধ্যান-ধারণা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। মার্কেট ডিমান্ড অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে ও কারিকুলাম তৈরি করেছে। এক্ষেত্রে ইউল্যাব একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। এ জন্য তাদের সাধুবাদ জানাই। এখানে চমৎকার পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়েছি। বিশ্ববিদ্যালয় হচ্ছে পরিপূর্ণ মানুষ তৈরির কারখানা। ইউল্যাব সেভাবে তাদের কারিকুলাম তৈরি করেছে এবং শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলছে বলে আমি বিশ্বাস করি। ইউল্যাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ (ছবি: নাসিরুল ইসলাম)

শিক্ষার্থীদের উদ্দেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমার কাছে জীবন একটি যুদ্ধক্ষেত্র। উজান ঠেলে এগিয়ে যাওয়া। স্রোতের বিপরীতে হেঁটে চলা। জীবন চলার পথে অনেক কিছু মোকাবিলা করতে হবে, জয়ী হতে হবে। রাজনীতিবিদদের কাছে জীবন হাতের মুঠোয় নিয়ে চলা। ছাত্র রাজনীতি করতে গিয়ে বেশ কয়েকবার আমি মৃত্যুর মুখে ধাবিত হয়েছি।

ড. হাছান মাহমুদ বলেন, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকতাম না কেন বাবাকে প্রতিদিন একবার করে ফোন করতাম। সেই ফোন করা একদিন থেমে গেলো। মাথার ওপরের আকাশটা সরে গেলো। সেটা মেনে নিতে অনেক কষ্ট হয়েছে। তোমাদেরও জীবন চলার পথে এমন ঘটনা ঘটবে। কিন্তু থমকে দাঁড়াবে না। জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। স্বপ্ন দেখতে হবে, তা বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। স্বপ্নের সঙ্গে চেষ্টা যুক্ত হলে তোমাদের মধ্যে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হবে। এই ফোর্স তোমাদের স্বপ্নকেও ছাড়িয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

ইউল্যাবের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান কাজী আনিস আহমেদ

এ সময় ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম ও স্টিভ জবসের উদাহরণ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, দারিদ্র্য কখনও বাধা হতে পারে না। হাত না থাকায় এক পা দিয়ে লিখেও দেশের উত্তরবঙ্গের একটি মেয়ে জিপিএ-৫ পেয়েছে। সুতরাং কোনও কিছুই প্রতিবন্ধকতা নয়। এটি হচ্ছে মনের দুর্বলতা। যে ভয়কে জয় করতে পারবে, প্রচেষ্টার মাধ্যমে প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলতে পারবে, সে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারবে।

ইউল্যাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, ভাইস চেয়ারম্যান কাজী আনিস আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
চীনের জিয়াংসি ইউনিভার্সিটির সঙ্গে একাডেমিক সহযোগিতায় ইউল্যাবের চুক্তি
সত্য উদঘাটন ও বস্তুনিষ্ঠতাই সাংবাদিকতার মানদণ্ড: তথ্যমন্ত্রী
সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
সালেক উদ্দিনের দুটি অনুগল্প
সালেক উদ্দিনের দুটি অনুগল্প
এস আলম-পিকে হালদারসহ ১৩ জনের দুর্নীতি মামলায় আরও ৩ জনের সাক্ষ্য
এস আলম-পিকে হালদারসহ ১৩ জনের দুর্নীতি মামলায় আরও ৩ জনের সাক্ষ্য
বাংলা একাডেমি লেখক অভিধানে অন্তর্ভুক্তির জন্য তথ্য আহ্বান
বাংলা একাডেমি লেখক অভিধানে অন্তর্ভুক্তির জন্য তথ্য আহ্বান
মেসিকে নাদাল, ‘তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, তা কল্পনাও করতে পারি না’
মেসিকে নাদাল, ‘তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, তা কল্পনাও করতে পারি না’
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল