প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২২, ১৮:২৪আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১২:০৯

আগামী ১৫ দিনের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। বুধবার (২ নভেম্বর) এ তথ্য জানান তিনি।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান জানিয়েছিলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, দেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৬৬টি। এর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একযোগে জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৩৭ হাজার ৬৭২টি।  বিদ্যালয়বিহীন এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে ১ হাজার ২০৭টি। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দফায় নতুন করে জাতীয়করণ করেছেন ২৬ হাজার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় রয়েছে ৬১টি। এসব বিদ্যালয়ে চার লাখ ২৮ হাজারের বেশি শিক্ষক কর্মরত আছেন।

মন্ত্রণালয় জানায়, এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন ১৩ লাখের বেশি প্রার্থী। এবার ৩২ হাজার ৫০০ পদে নিয়োগের জন্য ছাড়পত্র দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে এই সংখ্যা বাড়তে পারে বলে জানানো হয়।

এর আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিলো—এবার ৪৫ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সব শিক্ষক অনুপস্থিত, তালাবদ্ধ বিদ্যালয়: তদন্তের নির্দেশ 
প্রাথমিকের প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষকের সবাই অনুপস্থিত, শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ
ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ
সূর্যগ্রহণের পর এবার আংশিক চন্দ্রগ্রহণের পালা
সূর্যগ্রহণের পর এবার আংশিক চন্দ্রগ্রহণের পালা
কংক্রিট মিক্সার ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কংক্রিট মিক্সার ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
গ্যাসের সরবরাহ বেড়েছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী
গ্যাসের সরবরাহ বেড়েছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর