শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১৯:৫৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ২৩:২৪

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপে তথ্য দিতে ৬৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

অধিদফতরের পরিকল্পনা ও উচ্চয়ন শাখার উপপরিচালক অনিকা রায়ের গত ৫ ডিসেম্বর সই করা অফিস আদেশটি বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ ২০২২ এর কার্যক্রম গত ৫ নভেম্বর শেষ হয়েছে। প্রাথমিক স্তরের ইআইআইএনভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জরিপে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। জরিপে সংগৃহীত তথ্য প্রক্রিয়াকরণ করে ব্যানবেইস দেশি, বিদেশি অংশীজন, ইউনেস্কো, ইউআইএস, এইচসিআই, ডিপি, এপিএ, এসডিজি ট্র্যাকার, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিক্ষা তথ্য সরবরাহ করাসহ বাংলাদেশ এডুকেশন স্ট্যাটিস্টিক শিরোনামে প্রতিবেদন প্রকাশ এবং এসডিজি-৪ বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করা হয়।

শিক্ষায় সঠিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ওই প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতোমধ্যেই দেশের ৩৫ হাজার ৭৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩৫ হাজার ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠান জরিপে অংশ নিয়ে তথ্য দিয়েছে। কিন্তু ৬৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান অদ্যাবধি ব্যানবেইসের শিক্ষাপ্রতিষ্ঠান জরিপে তথ্য দেয়নি যা মোটেও কাম্য নয়।

অফিস আদেশে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অনতিবিলম্বে ব্যানবেইস সার্ভারে (www.banbeis.gov.bd) লগইন করে তথ্য দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করে মাউশিকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম