‘চলতি বছরে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট কানেকশন হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৩, ২১:০৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ২১:২৩

চলতি বছরের শেষ নাগাদ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়ে যাবে বলে জানিয়েছন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ২০২২’ আনুষ্ঠানিকভাবে প্রকাশের অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০৩১ সাল পর্যন্ত বড় বিনিয়োগের একটি পরিকল্পনা করা হয়েছে। আইসিটি অবকাঠামো নিয়ে এখানে কথা হয়েছে। আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে কোলাবরেশনে কাজটি করছি। এ বছরের শেষ নাগাদ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট কানেকশন হয়ে যাবে। আশা করছি, সবগুলো প্রতিষ্ঠানে হবে, না-হলে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টার কানেকশন হয়ে যাবে।’   

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীনে ২০ লাখ প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত হয়ে গেছে ১৬ লাখ। নন-এমপিও আছে ১ হাজার ৯১৪টি। গত তিন বছরে সাড়ে ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠান (সাধারণ, মাদ্রাসা ও কারিগরি) এমপিওভুক্ত করেছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

ব্র্যাকের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মনজুর আহমেদ প্রতিবেদনে বাংলাদেশ ব্যাকগ্রাউন্ড স্টাডি তুলে ধরেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাকের এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড মাইগ্রেশনের পরিচালক সাফি রহমান খান।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু