সরকারি স্কুলের জমি সঠিকভাবে রেকর্ডের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ১৮:২৭আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৮:২৮

নতুন সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়গুলোর জমি প্রাথমিক শিক্ষা অধিদফতরের নামে সঠিকভাবে রেকর্ডভুক্ত করে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১০ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। দেশের সকল জেলা শিক্ষা অফিসার বরাবর পাঠানো এ আদেশ বুধবার (১১ জানুয়ারি) প্রকাশিত হয়।

অফিস আদেশে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত নভেম্বর মাসের সমন্বয় সভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী—দেশের যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নতুন জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের নামে সঠিকভাবে রেকর্ডভুক্ত হয়নি সে সকল বিদ্যালয়ের জমি মহাপরিচালক বরাবর রেকর্ডভুক্ত করতে হবে। রেকর্ডভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আগামী ১৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত ছকে তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে অফিস আদেশে।

অফিস আদেশে আরও বলা হয়, এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তাগিদ রয়েছে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের