বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৮আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১২:১১

আগামী বুধবার (৮ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। সোমবার (৬ ফেব্রুয়ারি) আন্তশিক্ষা বোর্ডের সমন্বয়কারী ঢাকা শিক্ষা বোর্ড ফল প্রকাশের অফিস আদেশ জারি করেছে।

এতে জানানো হয়, আগামী ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় ‘এইচএসসি পরীক্ষা ২০২২’-এর ফল স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। স্ব-স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডউনলোড করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboardresults.gov,bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া www.dhakaeducationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএস-এর মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে। HSC Board name (first 3 lettres) Roll Year টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

যেমন: HSC Dha 123456 2022 Send to 16222

অফিস আদেশে আরও জানানো হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.dhakaeducationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN -এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
১১৫ দিন ক্লাস করেই বসতে হবে আগামী এসএসসিতে 
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান