প্লাস্টিকমুক্ত হবে সব শিক্ষাপ্রতিষ্ঠান, কাজ শুরু হচ্ছে ১০টিতে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মার্চ ২০২৩, ০১:৫৭আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০২:০৩

দেশের শিক্ষাপ্রতিষ্ঠান প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ নিতে ১০টি প্রতিষ্ঠানকে নির্ধারণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) প্লাস্টিকমুক্ত করবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর মঙ্গলবার (৭ মার্চ) ১০টি প্রতিষ্ঠানকে প্লাস্টিক মুক্ত করার অনুমতি দিয়ে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে পত্র দিয়েছে।

প্লাস্টিক মুক্ত করার প্রতিষ্ঠানগুলো হচ্ছে— রাজধানী ঢাকার লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ ও সেন্ট জোসেফ হাইয়ার সেকেন্ডারি স্কুল, রংপুরের রংপুর গভমেন্ট গার্লস হাই স্কুল ও রংপুর জিলা স্কুল, রাজশাহী নগরীর লক্ষ্মীপুর গার্লস হাই স্কুল ও রাজশাহী কলেজিয়ট স্কুল, খুলনার গভর্নমেন্ট করোনেশেন সেকেন্ডারি গার্লস স্কুল ও খুলনা ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, সিলেটের হযরত ওমর ফারুক (র.) একাডেমি ও সিলেট গভ: পাইলট হাই স্কুল।

পত্রে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার উদ্যোগ’ প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য শর্ত সাপেক্ষে ‘এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)’-কে সম্মতি প্রদান করা হলো।

যেসব শর্তে প্লাস্টিকমুক্ত করার অনুমতি

১. শ্রেণি কার্যক্রম/ক্লাস রুটিনে কোনো প্রকার বিঘ্ন ঘটবে না মর্মে প্রত্যয়ন পত্র দিতে হবে;

২. কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন প্রতি তিন মাস পরপর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে পাঠাতে হবে;

৩. সরকারি পরিপত্র/নীতিমালা এবং শিক্ষা মন্ত্রণালয়/মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না;

৪. শুরু থেকে শেষ পর্যন্ত প্রকল্পের সকল কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার দুইজন কর্মকর্তাকে সংযুক্ত রেখে সম্পাদন করতে হবে।

 

/এসএমএ/ /এসপি/
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু সরকারের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান