কওমি শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৩, ১৩:৩৩আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৩:৫৪

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বোর্ডের সদর দফতর গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসা থেকে এই ফলাফল প্রকাশ করা হয়।

গওহরডাঙ্গা বোর্ডের সভাপতি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন ও গওহরডাঙ্গা মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি উসামা আমিন ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, গড় পাসের হার ৯০ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে মুমতাজ (স্টার মার্ক) পেয়েছেন ৩৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী। আর জায়্যিদ জিদ্দানে পাস করেছেন (প্রথম শ্রেণি) ২৫ দশমিক ৭৯ শতাংশ; জায়্যিদ (দ্বিতীয় শ্রেণি) ১৫ দশমিক ৭৪ শতাংশ এবং মকবুল (তৃতীয় শ্রেণি) পেয়েছেন ১২ দশমিক ৯ শতাংশ। এছাড়াও রাসিব (অনুত্তীর্ণ) হয়েছেন ৯ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী।

বিভিন্ন স্তরে পাসের হার বিশ্লেষণে দেখা গেছে, ফজিলত জামাতে পাসের হার ৮৬ দশমিক ৫ শতাংশ, মুমতাজ ১১ দশমিক ১ শতাংশ; সানবিয়ায়ে উলিয়া জামাতে পাসের হার ৬৯ দশমিক ১১ শতাংশ, মুমতাজ ৮ দশমিক ৬ শতাংশ এবং সানাবিয়ায়ে আম্মাহ জামাতে পাসের হার ৭৫ দশমিক ৪৭ শতাংশ, মুমতাজ ১১ দশমিক ৬৮ শতাংশ।

আর মুতাওয়াসসিতা জামাতে পাসের হার ৮৩ দশমিক ৯৪ শতাংশ, মুমতাজ ২৩ দশমিক ৮৪ শতাংশ; ইবতিদাইয়্যাহ জামাতে পাসের হার ৮৮ দশমিক ২ শতাংশ, মুমতাজ ২৬ দশমিক ৯২ শতাংশ; হিফজ খতমি গ্রুপে পাসের হার ৯৮ দশমিক ৩৩  শতাংশ, মুমতাজ ৪৮ দশমিক ৮৫ শতাংশ এবং ১৫ পারা গ্রুপে পাসের হার ১-১৫ পাস ৯৪ দশমিক ১৪ শতাংশ মুমতাজ ৩৪ দশমিক ৩৮ শতাংশ, ১৫ পারা গ্রুপ ১৬-৩০ পারা গ্রুপে পাস ৯৫ দশমিক ৫২ শতাংশ, মুমতাজ ৪৭ দশমিক ৭২ শতাংশ। এছাড়াও কেরাত ইজরায় পাসের হার ৯৮ দশমিক ৩ শতাংশ, মুমতাজ ৫৬ দশমিক ১৭ শতাংশ।

মুফতি রুহুল আমিন তার বক্তব্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভকামনা জানান। তিনি শিক্ষার্থীদের আগামী দিনে যোগ্য আলেম হয়ে জাতির সামনে সঠিক বিষয় তুলে ধরতে এবং শান্তি প্রতিষ্ঠায় ও দেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হক, মাওলানা আবদুল্লাহ, মাওলানা হায়াত আলী, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি নুরুল ইসলাম, মাওলানা রেজাউল হক, মুফতি মোহাম্মদ তাসনীম প্রমুখ।

বোর্ড থেকে জানানো হয়, বোর্ডের ওয়েবসাইট www.gawhardangaboard.com ভিজিট করেও ফলাফল দেখা যাবে।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
আইন উপদেষ্টাকে ধন্যবাদ জানালো কওমি মাদ্রাসার সর্বোচ্চ ও সমন্বিত অথরিটি
ইসলামি বইমেলায় লিটলম্যাগ নিয়ে কওমি শিক্ষার্থীরা
কওমি শিক্ষার্থীদের জ্ঞান ও কর্মদক্ষতা জাতিকে সমৃদ্ধ করবে: ধর্ম উপদেষ্টা
সর্বশেষ খবর
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী