বেসরকারি মেডিক্যালে ভর্তির আবেদন শুরু, ক্লাস ১০ জুলাই 

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ জুন ২০২৩, ১৭:৫৯আপডেট : ০৬ জুন ২০২৩, ১৭:৫৯

বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। আজ  মঙ্গলবার (৬ জুন) থেকে অনলাইনে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১০ জুন। ভর্তি শেষে ক্লাস শুরু হবে আগামী ১০ জুলাই থেকে।

মঙ্গলবার (৬ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের চিকিৎসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনের ফি জমাদানের শেষ তারিখ ১১ জুন। ভর্তি শুরু হবে আগামী ৩ জুলাই থেকে,  ভর্তির শেষ তারিখ ৯ জুলাই। আর ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর জানায়, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ভর্তি নীতিমালা-২০২৩ অনুযায়ী অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। অনুমোদিত বেসরকারি মেডিক্যাল কলেজসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটক এর মাধ্যমে অলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। আবেদন ফি শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

/এসও/এফএস/
সম্পর্কিত
খুলনা মেডিক্যালে আগুন: সরিয়ে নেওয়ার সময় আইসিইউয়ের রোগীর মৃত্যু
খুলনা মেডিক্যালে হাম ওয়ার্ডে ভর্তি রোগীর ৯০ শতাংশই টিকা নেয়নি
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম