জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন রবিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৩, ২০:১৪আপডেট : ১৫ জুলাই ২০২৩, ২০:১৪

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মিলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৩’। রবিবার (১৬ জুলাই) সকাল ১০টায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও।

শনিবার (১৫ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। সারা দেশ থেকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ২৫৭টি কলেজের অধ্যক্ষ এই অনুষ্ঠানে অংশ নেবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০টি শিক্ষা সংক্রান্ত উন্নয়ন কাজের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে অনুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সারা দেশের অধ্যক্ষরা অনুষ্ঠানে অংশ নিতে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের