জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের জন্য জরুরি নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ২২:৪৮আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২২:৪৮

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ভর্তিতে তিন মাসের বেতনের বেশি অগ্রিম অর্থ নেওয়া যাবে না। এছাড়া ভর্তি বাতিল চেয়ে করা আবেদন নিষ্পত্তি করে এক মাসের মধ্যে জমাকৃত সব ডকুমেন্ট শিক্ষার্থীকে ফেরত দিতে হবে। এই নির্দেশনা না মানলে কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ ও প্রতিষ্ঠানকে জানানো যাচ্ছে যে— স্নাতক (সম্মান) ভর্তি পরিচালনা কমিটির সিদ্ধান্ত অ্যাকাডেমিক কাউন্সিলের ৯৬তম সভার অনুমোদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত

১. ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে সংশ্লিষ্ট কলেজগুলো শিক্ষার্থী ভর্তিকালে তাদের কাছ থেকে সর্বোচ্চ ৩ (তিন) মাসের অগ্রিম বেতন গ্রহণ করতে পারবে।

২. ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে কোনও শিক্ষার্থী ভর্তি বাতিল করতে ইচ্ছুক হলে সংশ্লিষ্ট কলেজ ওই শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি বাতিল আবেদনের তারিখ/মাস পর্যন্ত বকেয়া বেতনসহ অতিরিক্ত এক মাসের বেতন গ্রহণ করে শিক্ষার্থীর জমাকৃত ডকুমেন্টস (মূল সনদ ও নম্বরপত্র) ফেরতসহ ভর্তি বাতিলের অনুমতি প্রদান করবেন। কোনও কলেজ ওই সিদ্ধান্ত লঙ্ঘন করে অতিরিক্ত বেতন/খরচাদি দাবি করলে তা কোনোক্রমেই গ্রহণযোগ্য হবে না। এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটলে সে বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক