প্রাথমিকে বৃত্তি দেওয়া হবে না, থাকবে আর্থিক সহায়তা

বাংলা টিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৭

প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের আর বৃত্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সচিব এসব কথা বলেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সচিব বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষুদ্র অলিম্পিয়াড, বাংলা অলিম্পিয়াড বিজ্ঞান অলিম্পিয়াডসহ এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। অনেক দিন ধরে প্রাথমিকের সমাপনীতে পরীক্ষা ছিল, ফলাফলের ওপর ভিত্তি করে আলাদা পরীক্ষা না নিয়ে বৃত্তি দেওয়া হতো। এটা একধরনের অনুপ্রেরণা বা ছোট বাচ্চাদের উৎসাহিত করার জন্য।

প্রাক-প্রাথমিক বা প্রাথমিক পর্যায়ে কোচিংমুখিতাকে শতভাগ নিরুৎসাহিত করা হয়েছে। এ ধরনের কম্পিটিটিভ পরীক্ষা নিরুৎসাহিত করা হয়েছে। ধারাবাহিক মূল্যায়নকে উৎসাহিত করা হয়েছে।

ফরিদ আহাম্মদ বলেন, এ বছর এক্সপেরিমেন্টারি আমরা বৃত্তি পরীক্ষা একটি নিয়েছিলাম। তারপর আন্তঃমন্ত্রণালয় সভা করে, প্রাথমিকের বৃত্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি।

তিনি আরও বলেন, এ ছাড়া এক্সট্রা কো-কারিকুলাম অ্যাকটিভিটিতে উৎসাহিত করার জন্য দেশব্যাপী কম্পিটিশন করা হচ্ছে। অলরেডি আমাদের জাতীয় শিক্ষা সপ্তাহের মধ্যে আমরা এটি ইনক্লুড করেছি। যেমন আমরা নাচগান, আবৃত্তি এগুলোকে উৎসাহিত করছি।

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ