এনটিআরসিএ-র চতুর্থ গণবিজ্ঞপ্তি: ২৭ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ৩২ হাজার ৪৮০ জন প্রার্থীর মধ্যে ২৭ হাজার ৭৪ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে এনটিআরসি এ সুপারিশ করে। 

এনটিআরসিএ-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৩ হাজার ৬০৭ জন পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম দাখিল না করায় তাদের বিষয়ে সুপরিশ করা হয়নি। আর অবশিষ্ট ১ হাজার ৭৯৯ জনের মধ্যে জাল সনদ পাওয়ায়, কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকায়, বয়স ৩৫ বছর অতিক্রম করায়, নিবন্ধন সনদ না থাকা সত্ত্বেও ভুল পদে আবেদন করায় ও মামলার স্থগিতাদেশসহ অন্যান্য কারণে নিয়োগ সুপারিশ করা সম্ভব হয়নি। 

সুপারিশকৃত ২৭ হাজার ৭৪ জনের মধ্যে, কলেজ ও স্কুলে ১৩ হাজার ৭০৫ জন, মাদ্রাসায় ১১ হাজার ২৭৯ জন, কারিগরিতে ৫১৬, সংযুক্ত স্কুলে ১ হাজার ৫৮৩, সংযুক্ত মাদ্রাসায় ৬২১ জন রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ১৯২ জন, নারী ৮ হাজার ৮৮২ জন। সুপারিশকৃতদের মধ্যে নারী কোটার রয়েছেন ৬ হাজার ১৭৬ জন।

সুপারিশকৃত ২৭ হাজার ৭৪ জন প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে সুপারিশের বিষয়টি জানানো হয়েছে। ফলাফল এনটিআরসিএ-র ওয়েবসাইটের লিংকে (http://www.ntrca.gov.bd/) পাওয়া যাবে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
প্রাথমিকের নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের